Pages

Tuesday, September 6, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৭ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ০৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মেমনগর গ্রামের মেমনগর পাকা রাস্তার পাশ্ব হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৬,০০০/-(ছেষট্টি হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ০৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।

৩।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯০,০০০/-(নব্বই হাজার)টাকা মাত্র।