Pages

Thursday, September 8, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ সেপ্টেম্বর ২০১৬



১।   গত ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর যৌথ অভিযানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাঈল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যশোর জেলার বেনাপোল থানার আমরাখালী পাকা রাস্তার উপর ০৪ টি কাভাড ভ্যান আটক করে। অদ্যবধি গত ০২ দিনে ০৪ টি কাভাড ভ্যান তল্লাশী করে ভারতীয় উন্নতমানের ১৮,৬৯৫ মিটার থান কাপড়, ৩৭৮৭১ টি নাইটি, ১৫,৮৫,৭৭৬ টি বিভিন্ন প্রকার কসমেটিক, ১১,০৫৪ বিভিন্ন প্রকার গাড়ীর যন্ত্রাংশ, ২,৭৪,৪০১ টি বিভিন্ন প্রকার মেডিক্যাল এর যন্ত্রপাতি, ৫৩৭৯ টি এ্যালুমিনিয়ামের গ্লাস, ৩৩,৩৫০ টি বিভিন্ন প্রকার খুচরা যন্ত্রাংশ, ৭৩৮ টি ব্রা, ১৭০৮ টি বেবী ন্যাপকিন, ১,১৫,০৪৮ টি কালার পেন্সিডিল এবং ০৪ টি কাভাড ভ্যান আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৩,৯৫,১৫,১১২/-(তের কোটি পচাঁনব্বই লক্ষ পনের হাজার একশত বার) টাকা মাত্র।
২।   অদ্য ০৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুায়াডাংগা জেলার দামুড়হুদা থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।


৩।   উপরের আটককৃত মালামাল এর সর্বমোট মূল্য ১৩,৯৫,৬৩,১১২/-(তের কোটি পচানব্বই লক্ষ তেষট্টি হাজার একশত বার)টাকা মাত্র।