১। অদ্য ০৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুড়া জেলার মাগুড়া সদর থানার
আলপাড়া গ্রামের আলপাড়া পাকা রাস্তার উপর হতে ১৫৬৮ টি ভারতীয় উন্নতমানের জর্দ্দা
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,২৫,৪০০/-(এক লক্ষ পঁচিশ হাজার চারশত)
টাকা মাত্র।
২। অদ্য ০৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টা
৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ৫০ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা
মাত্র।
৩। উপরের
আটককৃত ১৫৬৮ টি জর্দ্দা এবং ৫০ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,০০,৪০০/-(দুই লক্ষ
চারশত)টাকা মাত্র।

