Pages

Sunday, March 8, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান:৮ মার্চ ২০১৫

১।       গত ০৭ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর এবং নিমতলা বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ মোজাম্মেল হক এবং হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান সমূহ (চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের ডিসপোর্ট মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের হালদারপাড়া মাঠ) হতে ১২ বোতল ভারতীয় মদ এবং ৯৬ বোতল ভারতীয় মদসহ ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (সর্বমোট ১০৮ বোতল ভারতীয় মদ এবং ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭৪,০০০/- (এক লক্ষ চুয়াত্তর হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

 

২।       অদ্য ০৮ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/- (বিয়ালিস্নশ হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।