Pages

Saturday, March 7, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান: ০৭ মার্চ ২০১৫

১।       গত ০৬ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- (এক লক্ষ দুই হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত)।

২।       অদ্য ০৭ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামের লোকনাথপুর ফায়ার সার্ভিস এর সামনে হতে আসামীসহ     (আসামীর নাম মোঃ রফিকুল ইসলাম রানা (৩৭), পিতা-মোঃ এম এ রাজ্জাক , গ্রাম-খালিশপুর, পোষ্ট- খালিশপুর, থানা-খালিশপুর এবং জেলা-খুলনা) ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৪ বোতল ভারতীয় মদ, ০১টি নকিয়া মোবাইল সেট এবং ০১টি ব্যাগ জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,৪০০/-(আটাত্তর হাজার চারশত) টাকা মাত্র।  উলেস্নখ্য যে, একই দিন আনুমানিক দুপুর ১২ টায় বর্ণিত আসামীকে দামুড়হুদা থানার নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করেছেন (ছবি সংযুক্ত)।

৩।       অদ্য ০৭ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর, গয়েশপুর, ঠাকুরপুর এবং উথলী বিওপির টহল কমান্ডার যথাক্রমে হাবিলদার মোঃ রফিকুল ইসলাম, হাবিলদার মোঃ খোরশেদ আলম, নায়েক মোঃ হেলাল উদ্দিন এবং হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান (চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর খালের পাড়, চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তর পাড়া মাঠ, চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ এবং চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী বটতলা মাঠ) হতে নিমণবর্ণিত মালামাল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১৭,০০০ (দুই লক্ষ সতের হাজার) টাকা মাত্র (ছবি সংযুক্ত):

ক্র/নং
বিওপির নাম
মদ
ফেন্সিডিল

1|      
মেদিনীপিুর বিওপি
২৪ বোতল
-

2|      
গয়েশপুর বিওপি
-
৫০ বোতল

3|     
ঠাকুরপুর বিওপি
৫৮ বোতল


4|      
উথলী বিওপি
-
১৮৫ বোতল

সর্বমোট =
৮২ বোতল
২৩৫ বোতল


৪।       উপরে উলেস্নখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৯৭,৪০০/- (তিন লক্ষ সাতানববই হাজার চারশত) টাকা মাত্র।