১। অদ্য ০৬ অক্টোবর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর
বাসবাগান হতে ৭৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৯,৫০০/-(এক
লক্ষ নয় হাজার পাঁচশত) টাকা মাত্র ।
২। অদ্য ০৬ অক্টোবর
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর
নদীর পাড় হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,২১,৫০০/-(এক
লক্ষ একুশ হাজার পাঁচশত)টাকা মাত্র।

