Pages

Friday, October 2, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৩ অক্টোবর ২০১৫



১। অদ্য ০৩ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ০৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
২। অদ্য ০৩ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবরস্থান হতে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৬৩ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩২,৯০০/-(এক লক্ষ বত্রিশ হাজার নয়শত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৪৩,৪০০/-(এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশত)টাকা মাত্র।