Pages

Friday, October 9, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১০ অক্টোবর ২০১৫



১। অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার সোনাপুর গ্রামের সোনাপুর পাকা রাস্তার উপর হতে ২৫০ কেজি ভারতীয় ফসফেট সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,৫০০/-(বার হাজার পাঁচশত) টাকা মাত্র।

২। অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর নদীর পাড় হতে ৭০ ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা মাত্র।

৩। অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৪ টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নয়াপাড়া গ্রামের নয়াপাড়া মাঠ হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,৫০০/-(তেতাল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪। অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী মাঠ হতে ৩২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩০,০০০/-(এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৫৪,০০০/-(দুই লক্ষ চুয়ান্ন হাজার) টাকা মাত্র।