১। অদ্য ০৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ গিয়াসউদ্দিন এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই
আব্দুল গাফ্ফার ।
২। অদ্য ০৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুজিবনগর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য
রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবগর থানার বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ওহিদুর রহমান এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের সুটিয়া কোম্পানী কমান্ডার এসি
নরেন্দ্র কুমার ।
৩। অদ্য ০৮
অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর
অমিত শিং ।
৪। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
