Pages

Saturday, October 10, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ অক্টোবর ২০১৫



১। অদ্য ১১ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ০১জন ধৃত আসামী {মোঃ কাসেদ আলী(৩৫), পিতা-করম আলী, গ্রাম-রাঙ্গেরপোতা ঘোনপাড়া, পোষ্ট-উথলী, থানা+জেলা- চুয়াডাংগা} ০২জন পলাতক আসামী {১। মোছাঃ রহিমা খাতুন(৪৫), স্বামী-রহমান আলী, গ্রাম-আকন্দবাড়ীয়া, পোষ্ট-উথলী, থানা+জেলা-চুয়াডাংগা ২। মোঃ ছবুর আলী(৩৫) পিতা-আবুল মিয়া, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে । ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯(১) টেবিলের ৩(খ) ধারা মোতাবেক রুজু করা হলো। যার মামলা নং-১৩/২০১৫ তারিখ ১১ অক্টোবর ২০১৫।

২। অদ্য ১১ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেঞ্চাপাড়া মেইন পিলার ৭৬ এর নিকট হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।

৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৬,৭০০/-(ছাপ্পান্ন হাজার সাতশত) টাকা মাত্র।