অদ্য ০৪ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫টা
হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য রাজাপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু
সরকার । বর্ণিত সভায় মাওলানা ইসাহাক আলী মোয়াজ্জেম মানিকপুর জামে মসজিদ, মোঃ
আমরাফুল হক প্রাক্তন মেম্বার উথলী ইউনিয়ন পরিষদ বক্তব্য দেন । উক্ত সভায় ৫০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
