১। অদ্য ০৪ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ০১ কেজি ভারতীয় গাঁজা আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা মাত্র ।
২। অদ্য ০৪ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী বিল হতে ৫১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৬,৪০০/-(দুই লক্ষ ছয় হাজার চারশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,০৯,৯০০/-(দুই
লক্ষ নয় হাজার নয়শত)টাকা মাত্র।
