Pages

Thursday, October 8, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ অক্টোবর ২০১৫



১। অদ্য ০৯ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবর স্থান হতে ১.৯ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৬৫০/-(ছয় হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মাত্র।
২। অদ্য ০৯ অক্টোবর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ৪০ ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৯ অক্টোবর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ১২০ ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭০,৬৫০/-(সত্তর হাজর ছয়শত পাঞ্চাশ)টাকা মাত্র।