অদ্য
০৭ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার মোড় নামক
স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর কোম্পানী কমান্ডার
নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং হাবিলদার
মোঃ খোরশেদ আলম । বর্ণিত সভায় মোঃ বশির আহমেদ স্থানীয় ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী বক্তব্য
দেন। উক্ত সভায় ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
