১। অদ্য ০৪
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশর্না বিওপির টহল কমান্ডার নায়েক হাসান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দশর্না পাকা রাস্তার উপর
সুইপারপট্টি মোড় বটতলা নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ রাজা মিয়া (২০),
পিতা-মোঃ কমল উদ্দিন, গ্রাম-নতুনপাড়া, পোষ্ট+থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা) ৬৫ পিস
ইয়াবা ট্যাবলেট-১৯,৫০০/-, ০১ টি মোটর সাইকেল-১,৩০,০০০/- এবং ০১ টি মোবাইল সেট-৫,২০০/- আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,৫৪,৭০০/-(এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশত) টাকা মাত্র। আটককৃত
আসামীসহ মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েক হাসান আলী বাদী হয়ে বর্ণিত আসামীর
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-০৫ তারিখ ০৪ ডিসেম্বর ২০১৬।
২। অদ্য ০৪
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
বেলে মাঠ নামক স্থান হতে ১৯০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূ্ল্য ৭৬,০০০/-(ছিয়াত্তর হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ০৪
ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘরিয়া গ্রামের ছয়ঘরিয়া
মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৪। উপরে আটককৃত
৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ বোতল ফেন্সিডিল. ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল
সেট এর সর্বমোট মূল্য ২,৫৪,৭০০/-(দুই লক্ষ চুয়ান্ন হাজার সাতশত)টাকা মাত্র।