১। গত ০১ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত
আনুমানিক ০৭টার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১১৭/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেপুর
জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা নামক স্থান হতে ০২ জন বাংলাদেশী নাগরিককে (১। মোঃ
খলিল মন্ডল(২১), পিতা-মোঃ কুদ্দুস মন্ডল, গ্রাম-উত্তর নারায়নপুর, ২। মোঃ সাহেব
আলী(২২), পিতা-মোঃ আলিম শেখ, গ্রাম-পোতাহাটি, উভয়ের পোঃ-সাধুহাটী, থানা+জেলা-ঝিনাইদহ)অবৈধভাবে
সীমান্ত অতিক্রমের সময় বাজিতপুর বিওপির টহলদল কর্তৃক আটক করা হয়। পরবর্তীতে অবৈধভাবে
সীমান্ত অতিক্রমের চেষ্টার দায়ে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে হাবিলদার মোঃ ফোরকান
আলী বাদী হতে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ মামলা দায়ের করা হয়েছে, যার মামলা
নং-০২/৩৫৮ তারিখ ০১ ডিসেম্বর ২০১৬।
২। অদ্য ০২ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০২টার ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের
মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১৯,৬০০/-(উনিশ হাজার ছয়শত)টাকা মাত্র।
৩। অদ্য ০২ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০৩টার ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লাহ
গ্রামের পিরপুরকুল্লাহ মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার)টাকা মাত্র।
৪। অদ্য ০২ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০২টার ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
মাঠ নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬,০০০/-(ছয়
হাজার)টাকা মাত্র।
৫। উপরে আটককৃত ৪৯ বোতল ফেন্সিডিল
এবং ৫৪ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,০০,৬০০/-(এক লক্ষ ছয়শত)টাকা মাত্র।