১। অদ্য ১১
অক্টোবর ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর নামক স্থান হতে ০১ জন
আসামীসহ (মোঃ আজাদ হোসেন (৫০), পিতা-মৃত হারান মন্ডল, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, ডাক-দর্শনা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা
থানায় সোপর্দ করা হয়েছে।
২। গত ১০
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া পাকা
রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ (মোঃ মনিরুল ইসলাম (৩৮), পিতা-মৃত এমরান হোসেন,
গ্রাম-কামারপাড়া, ডাক-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩০ বোতল ফেন্সিডিল
এবং ১৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার)
টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ উক্ত ঘটনার জন্য ০২ জনকে পলাতক আসামী করে দামুড়হুদা
থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩। গত ১০ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা
গ্রামের ঝাঝাডাংগা বেলেমাঠ নামক স্থান হতে ৯০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ১৭০ বোতল ফেন্সিডিল এবং ১৪ বোতল
মদ এর সর্বমোট মুল্য ৮৯,০০০/-(উননব্বই হাজার)টাকা মাত্র।