Pages

Friday, October 13, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ অক্টোবর ২০১৭



১।   গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ১৭৩৫ ঘটিকায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা আইসিপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ টি হরিণের কস্তুরী এবং ২২৬ টি বিভিন্ন প্রকার আংটির পাথর আটক করতে সক্ষম হয়। আটককৃত হরিণের কস্তুরীর আনুমানিক মূল্য ৫৭,০০,০০০/- টাকা এবং আংটির পাথরের আনুমানিক মূল্য ৬৭,৮০০/-টাকা, যার সর্বমোট মূল্য ৫৭,৬৭,৮০০/-(সাতান্ন লক্ষ সাতষট্টি হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত হরিণের কস্তুরী ও বিভিন্ন প্রকার আংটির পাথর কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২।   গত ১৩ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর চেকপোষ্ট নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ জামাল (৪২), পিতা-মৃত মোরশেদ আলম, গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।  
 
৩।   গত ১৩ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ২৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ১৪ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।

৫।   উপরে উল্লেখিত আটককৃত ১৯ টি হরিণের কস্তুরী, ২২৬ টি বিভিন্ন প্রকার আংটির পাথর ৯০ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল মদ এবং ১০ পিচ ইয়াবা ট্যাবলেট এর সর্বমোট মুল্য ৫৮,৪৮,৮০০/-(আটান্ন লক্ষ আটচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।