Pages

Thursday, October 12, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক ১৩ অক্টোবর ২০১৭



১।   গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ  নামক স্থান হতে ১১৭০৫০ টি সিপ্রোহ্যাপাডিন ট্যাবলেট এবং ৭৪২৫ টি অনাগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,৭০,২৫০/- (বিশ লক্ষ সত্তর হাজার দুইশত পঞ্চাশ) টাকা মাত্র।
 
২।   গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রীজ এর পাশ্বে মেহগনী বাগান নামক স্থান হতে ৮২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩২,৮০০/- (বত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ১৩ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ১৫৪ বোতল ফেন্সিডিল, ১,১৭,০৫০ টি সিপ্রোহ্যাপাডিন ট্যাবলেট এবং ৭৪২৫ টি অনাগ্রা ট্যাবলেট এর সর্বমোট মুল্য ২১,৩১,৮৫০/-(একুশ লক্ষ একত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা মাত্র।