Pages

Wednesday, October 18, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০৯ জন আসামী আটক ১৮ অক্টোবর ২০১৭



১।    অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ রমজান আলী উজালা (২২), পিতা-মৃত দয়লার ফকির, গ্রাম-হুদাপাড়া মাঝপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। 

২।    অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রীজ মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ টিপু সুলতান (৩০), পিতা-মোঃ রবিউল ইসলাম, গ্রাম-আকন্দবাড়ীয়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। 

৩।   অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর বিএসপি মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ হেলাল উদ্দিন (২৫), পিতা-মোঃ আব্দুল করিম, গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য   ১৬,০০০/- (ষোল হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।  

৪।    অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঝপাড়া হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ আতিয়ার রহমান (৪০), পিতা-জসিম উদ্দিন এবং খ। মোঃ ঝন্টু মিয়া (৪৫), পিতা-আইয়ুব আলী উভয়ের গ্রাম-মুন্সিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৭০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

৫।   অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ আব্দুর রশিদ (৪৫), পিতা-মোঃ আব্দুর রহমান, গ্রাম-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

৬।   অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ মাহমুদ হোসেন গফা (২৪), পিতা-দিলু মিয়া, গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য   ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

৭।    অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব ‍ুসুবেদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ মাহবুবুর রহমান (২৮), পিতা-মোঃ আজিজুল হক, গ্রাম-পীরপুরকুল্লা এবং খ। মোঃ মহসীন আলী (২), পিতা- মৃত মানিক মন্ডল, গ্রাম-ঠাকুরপুর উভয়ের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪৭ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,৮০০/- (আঠার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।

৮।   গত ১৭ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।

৯।   গত ১৭ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।

১০।   অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা বাবলাতলা মাঠ নামক স্থান হতে ১৯০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৬,০০০/- (ছিয়াত্তর হাজার) টাকা মাত্র।

১১। অদ্য ১৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর নামক স্থান হতে ২৯ মন ১৫০ গ্রাম ধান আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২৭৫/- (তেতাল্লিশ হাজার দুইশত পচাত্তর) টাকা মাত্র।

১২।   উপরে উল্লেখিত আটককৃত ৫৩৯ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটর সাইকেল এবং ২৯ মন ১৫০ গ্রাম ধান এর সর্বমোট মুল্য ৫,০৮,৮৭৫/- (পাঁচ লক্ষ আট হাজার আটশত পচাত্তর) টাকা মাত্র।