১। অদ্য ২৮
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আজিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের মেইন পিলার ৯৬ হতে ৫০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ আসলাম
আলী (৪৫), পিতা-মৃত দয়াল আলী এবং খ। নিয়ত আলী(৩৫), পিতা-মৃত আবেদ আলী উভয়ের গ্রাম-হুদাপাড়া,
ডাকঘর-চন্দ্রাবাস, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত
মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ বর্ণিত আসামীদের বিরুদ্ধে নায়েক
মোঃ আব্দুল আজিজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ২৭ অক্টোবর ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টা ৪৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ১৫০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০ /- (ষাট
হাজার) টাকা মাত্র।
৩। গত ২৭
অক্টোবর ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মদনা গ্রামের মদনা মাঠ নামক
স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-
(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। গত ২৭
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাজ্জাদ
হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা
গ্রামের মেইন পিলার ১১৭/১-এস এর নিকট হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ২৫,৫০০/- (পঁচিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। অদ্য ২৮
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার সিগন্যাল মোঃ সোলায়মান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা
গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত ২৪৬ বোতল ফেন্সিডিল
এবং ২৬ বোতল মদ এর সর্বমোট মুল্য ১,৩৭,৪০০/-
(এক লক্ষ সাইত্রিশ হাজার চারশত) টাকা মাত্র।