১। গত ২০
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
বিএসপি মাঠ নামক স্থান হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২০
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তফা
সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেপুর জেলার মেহেপুর সদর থানার বুড়িপোতা
গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২১ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক
স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৪। অদ্য ২১ অক্টোবর
২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ নামক স্থান হতে ৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-
(বার হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত ১০ বোতল মদ এবং ১৯৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ৯৪,২০০/- (চুরানব্বই হাজার
দুইশত) টাকা মাত্র।