Pages

Wednesday, October 11, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০৩ জন আসামী আটক ১২ অক্টোবর ২০১৭



১।   গত ১১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক আমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর মাঠ  নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ হাবিবুর রহমান (৩২), পিতা-মৃত হারান তুফান আলী, গ্রাম-মেহেরপুর হঠাৎপাড়া, থানা+জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০০/- (আট শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
 
২।   গত ১১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মেইন পিলার ৯৩ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঝপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ সাদ্দাম হোসেন (২৩), পিতা-মোঃ সিরাজ উদ্দিন, গ্রাম-মুন্সিপুর মাঝপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,৬০০/- (পনের হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

৩।   অদ্য ১২ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া ডোমবাড়ী ঘাট নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আনারুল ইসলাম (৪০), পিতা-মৃত রহেদ চৌধুরী, গ্রাম-নাস্তিপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/- (বার হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।

৪।   গত ১১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ নামক স্থান হতে ৩২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৮,০০০/- (এক লক্ষ আটাশ হাজার) টাকা মাত্র।

৫।   গত ১১ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ১৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৬।   উপরে উল্লেখিত আটককৃত ৩৮২ বোতল ফেন্সিডিল, ১৫ বোতল মদ এবং ০১ টি মোবাইল এর সর্বমোট মুল্য ১,৭৮,৯০০/-(এক লক্ষ আটাত্তর হাজার নয়শত) টাকা মাত্র।