১। অদ্য ০৮ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স য়ে
অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ বাবলু মিয়া (৩০), পিতা-আকবর আলী, গ্রাম-ফুলবাগানপাড়া,
থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৮০০/- (আটশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর
থানায় সোর্পদ করতঃ হাবিলদার খোরশেদ আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা
হয়েছে।
২। অদ্য ০৮
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা রৌদ্রনগর গ্রামের রৌদ্রনগর
বাঁশবাগান নামক স্থান হতে ২৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৯৬,০০০/- (ছিয়ানব্বই হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ২৪২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মুল্য ৯৬,৮০০ /-(ছিয়ানব্বই হাজার আটশত)টাকা
মাত্র।