Pages

Wednesday, October 25, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল আটক ২৬ অক্টোবর ২০১৭



১।   গত ২৫ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪,৪০০/- (চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
 ২।   অদ্য ২৬ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকৃষ্ণপুর গ্রামের পারকৃষ্ণপুর হতে ১৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৪,০০০/- (চৌষট্টি হাজার) টাকা মাত্র।
 ৩। উপরে উল্লেখিত আটককৃত ১৯৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ৭৮,৪০০/- (আঠাত্তর হাজার চারশত) টাকা মাত্র।