১। অদ্য ১৬
অক্টোবর ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর পুরাতন কবর স্থান নামক স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মাত্র।
২। গত ১৫
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ
শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শৈলমারী
গ্রামের শৈলমারী বিশ্বাস পাড়া রাস্তার উপর হতে ১৪ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৪৯/- (উনপঞ্ঝাশ) টাকা মাত্র। এব্যাপারে (মোঃ শফি (৫৫),
পিতা-মৃত খয়ের উদ্দিন, গ্রাম-শৈলমারী, ডাকঘর-উজালপাড়া, থানা+জেলা-মেহেরপুর) পলাতক
আসামী করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩। উপরে উল্লেখিত আটককৃত ৬০ বোতল ফেন্সিডিল এবং ১৪ গ্রাম গাঁজা এর সর্বমোট
মুল্য ২৪,০৪৯/- (চব্বিশ হাজার উনপঞ্চাশ) টাকা
মাত্র।