Pages

Friday, October 6, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং বিভিন্ন প্রকার দরজার খুচরা যন্ত্রাংশ আটক ০৭ অক্টোবর ২০১৭



১।   গত ০৬ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার রাংগেরপোতা গ্রামের বাংগেরপোতা মাঠ নামক স্থান হতে ২৮৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৫,২০০/- (এক লক্ষ পনের হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ০৭ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৬০৩ টি বিভিন্ন প্রকার দরজার খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪৩,৬৭৫/- (দুই লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত পঁচাত্তর) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ২৮৮ বোতল ফেন্সিডিল এবং ৬০৩ টি বিভিন্ন প্রকার দরজার খুচরা যন্ত্রাংশ এর সর্বমোট মুল্য ৩,৫৮,৮৭৫/-(তিন লক্ষ আঠান্ন হাজার আটশত পঁচাত্তর)টাকা মাত্র।