Pages

Thursday, October 26, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক রুপার গহনা, মদ, গরু এবং ০১ জন আসামী আটক ২৭ অক্টোবর ২০১৭



১।   গত ২৬ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি মাঠ নামক স্থান হতে ১৫৩০.৮ ভরি রুপার গহনা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,৬১,৬০০ /- (ত্রিশ লক্ষ একষট্টি হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ২৭ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের এমপি ৮৮ হতে ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ০১ জন আসামীসহ (মোঃ আব্দুল গনি(২৮), পিতা- আবু তাহের, গ্রাম-চাকুলিয়া, ডাকঘর-কুড়ালগাছি, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০২ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ বর্ণিত আসামীর বিরুদ্ধে হাবিলদার মোঃ আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

৩।   গত ২৬ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহিন মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার খালপাড়া নবীনগর গ্রামের খালপাড়া নবীনগর নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০ /- (তের হাজার পাঁচশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ১৫৩০.৮ ভরি রুপার গহনা, ০২ টি গরু এবং ০৯ বোতল ভারতীয় মদ এর সর্বমোট মুল্য ৩১,৭৫,১০০/- (একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার একশত) টাকা মাত্র।