Pages

Saturday, October 28, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ভারতীয় রুপীসহ ০১ জন আসামী আটক ২৯ অক্টোবর ২০১৭



১।   গত ২৮ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ শহিদুল ইসলাম (২৩), পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-জয়রামপুর, ডাকঘর-চন্দ্রাবাস, থানা-দামুরহুদা, জেলা-চুয়াডাংগা) ভারতীয় রুপী ২৭,৩১০/-, বাংলাদেশী টাকা ০৫/-, ০২টি মোবাইল  ৩০,০০০/- এবং ০১টি সীমকার্ড ২০০/- যার আনুমানিক মূল্য ৫৭,৫১৫/- (সাতান্ন হাজার পাঁচশত পনের) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ বর্ণিত আসামীর বিরুদ্ধে হাবিলদার মোঃ দিলবর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
২।   উপরে উল্লেখিত আটককৃত ভারতীয় রুপী ২৭,৩১০/-, বাংলাদেশী টাকা ০৫/-, ০২টি মোবাইল ৩০,০০০/- এবং ০১টি সীমকার্ড ২০০/- যার আনুমানিক মূল্য ৫৭,৫১৫/- (সাতান্ন হাজার পাঁচশত পনের) টাকা মাত্র।