১। গত ১৯
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর পুরাতন কবর স্থান হতে ৩৭ বোতল মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৫৫,৫০০/- (পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২০
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিরিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর
রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী
গ্রামের ফুলবাড়ী মাঠ নামক স্থান হতে ১৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২০ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তফা সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার নবীনগর গ্রামের নবীনগর
মাঠ নামক স্থান হতে ০৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/- (বার
হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৬৩ বোতল মদ এর
সর্বমোট মুল্য ৯৪,৫০০/- (চুরানব্বই হাজার পাঁচশত) টাকা মাত্র।