Pages

Sunday, October 8, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল ও মদসহ ০১ জন আসামী আটক ০৯ অক্টোবর ২০১৭



১।   গত ০৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাজ্জাত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা উত্তরপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ হায়াত আলী (৩০), পিতা-মোঃ হিসাব মোল্লা, গ্রাম-বুড়িপোতা উত্তরপাড়া, ডাক-গোভীপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর) ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ হাবিলদার সাজ্জাত আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   গত ০৮ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার রৌদ্রনগর গ্রামের নাস্তিপুর মাথাভাংগা নদীরপাড় নামক স্থান হতে ১৬২ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮২,৮০০/- (বিরাশি হাজার আটশত) টাকা মাত্র।

৩।   অদ্য ০৯ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী আমতলা মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ২৩৫ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ এর সর্বমোট মুল্য ১,১২,০০০/-(এক লক্ষ বার হাজার)টাকা মাত্র।