Pages

Saturday, October 14, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০৩ জন আসামী আটক ১৫ অক্টোবর ২০১৭



১।   অদ্য ১৫ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পীরপুরকুল্লা গ্রামের পীরপুরকুল্লা মাঠ নামক স্থান হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ আঃ মালেক (৪০), পিতা-মোঃ আঃ সাত্তার এবং খ। মোঃ অমিদুল (২৭), পিতা-মোঃ আবদার, গ্রাম+পোষ্ট-পীরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।  
 
২।   অদ্য ১৫ অক্টোবর ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৮টা ১৫ মিনেটর সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আজিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ হাসিবুল ইসলাম (৪০), পিতা-মৃত আইয়ুব আলী গ্রাম-হুদাপাড়া, পোষ্ট-চন্দ্রাবাস, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।  

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৪২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ১৬,৮০০/- (ষোল হাজার আটশত) টাকা মাত্র।