১। অদ্য ০৪ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর
বিএসপি মাঠ নামক স্থান হতে ৮০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৪
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী বালুর মাঠ নামক
স্থান হতে ৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-
(চব্বিশ হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ১৪০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মুল্য ৫৬,০০০/-(ছাপ্পান্ন হাজার) টাকা
মাত্র।