১। অদ্য ১৯
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল বারী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
বিএসপি মাঠ হতে ০১ জন আসামীসহ (মোঃ সিরাজুল ইসলাম (৫০), পিতা-মৃত খবির উদ্দিন,
গ্রাম-আকন্দবাড়ীয়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪০ বোতল ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/- (ষোল হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ আব্দুল বারী বাদী হয়ে বর্ণিত
আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ১৮ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ নামক স্থান হতে ২৩২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯২,৮০০/-
(বিরানব্বই হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৯
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মাঝপাড়া গ্রামের মাঝপাড়া মাঠ
নামক স্থান হতে ২৫০ টি অনাগ্রা ট্যাবলেট, ৩৬ টি বিগফান ট্যাবলেট এবং ৫০ টি মুবলিন+
ইনজেকশন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,৬০০/- (তেত্রিশ হাজার ছয়শত)
টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ২৬২ বোতল
ফেন্সিডিল, ২৫০ টি অনাগ্রা ট্যাবলেট, ৩৬ টি বিগফান ট্যাবলেট এবং ৫০ টি
মুবলিন+ ইনজেকশন এর সর্বমোট মুল্য ১,৪২,৪০০/-
(এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।