১। গত ০৫ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার আনন্দবাস গ্রামের ধংচিখালীর
মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আল মাজুন (৪০), পিতা-মোঃ আলীম মোল্লা ,
গ্রাম-আনন্দবাস পশ্চিমপাড়া, পোষ্ট-আনন্দবাদ, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর) ২০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা
মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মুজিবনগর থানায় সোর্পদ করতঃ হাবিলদার শফিকুল
ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। গত ০৫ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা ঝাঝাডাংগা
গ্রামের ঝাঝাডাংগ বেলেমাঠ নামক স্থান হতে ৩২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৬
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানা জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক
স্থান হতে ২২৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯১,২০০/- (একানব্বই
হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৫৭৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মুল্য ২,২৯,২০০/-(দুই লক্ষ উনত্রিশ হাজার দুইশত)টাকা মাত্র।