১। গত ২৩
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার শালিকা গ্রামের শালিকা কবরস্থান
তিন রাস্তার মোড় হতে ০৩ জন আসামীসহ (ক। মোঃ মফিজুর রহমান (২২), পিতা-মোঃ মনিরুল
ইসলাম, গ্রাম-বাসস্ট্যান্ডপাড়া, খ। মোঃ সালোয়ার পারভেজ (২৮), পিতা-মোঃ শরিফুল
ইসলাম গ্রাম-শেখপাড়া এবং গা। মোঃ খায়রুল মন্ডল (৩০), পিতা-এমাদুল মন্ডল,
গ্রাম-রাধাকান্তপুর সকলের থানা+জেলা-মেহেরপুর) ০১ বোতল ফেন্সিডিল, ০৪ টি মোবাইল
এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৯৬,১৫০/- (দুই
লক্ষ ছিয়ানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে মুজিবনগর
থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ ফোরকান আলী বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে।
২। গত ২৩
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আজিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
মাঠ নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ জামাল উদ্দিন (৩৭), পিতা-মোঃ হিসাব মন্ডল,
গ্রাম-শিবনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক মোঃ আজিজ উদ্দিন বাদী হয়ে বর্ণিত
আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩। উপরে উল্লেখিত আটককৃত ২৩ বোতল ফেন্সিডিল, ০৪ টি মোবাইল এবং ০১ টি মোটর সাইকেল এর সর্বমোট মুল্য ৩,০৪,৯৫০/- (তিন লক্ষ চার হাজার
নয়শত পঞ্চাশ) টাকা মাত্র।