Pages

Friday, October 13, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক হরিণের কস্তুরী আটক ১৩ অক্টোবর ২০১৭



গত ১২ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ১৭৩৫ ঘটিকায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা আইসিপি এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ টি হরিণের কস্তুরী এবং ২২৬ টি বিভিন্ন প্রকার আংটির পাথর আটক করতে সক্ষম হয়। আটককৃত হরিণের কস্তুরীর আনুমানিক মূল্য ৫৭,০০,০০০/- টাকা এবং আংটির পাথরের আনুমানিক মূল্য ৬৭,৮০০/-টাকা, যার সর্বমোট মূল্য ৫৭,৬৭,৮০০/-(সাতান্ন লক্ষ সাতষট্টি হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত হরিণের কস্তুরী ও বিভিন্ন প্রকার আংটির পাথর কাষ্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।