১। গত ০৯ অক্টোবর
২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক
স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ জান বক্স (২৮), পিতা-আকালী সরদার, গ্রাম-মুন্সিপুর,
ডাক-পিরপুরকুল্লা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৫০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি
মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,২০০/- (বাইশ হাজার দুইশত) টাকা
মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক আব্দুল
হান্নান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। অদ্য ১০ অক্টোবর
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর
মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ফেন্সিডিল এবং ০৮ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৪০,৮০০/- (চল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত ১২২ বোতল ফেন্সিডিল, ০৮ বোতল
মদ এবং ০১ টি মোবাইল এর সর্বমোট মুল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার)টাকা মাত্র।