Pages

Tuesday, October 17, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১৭ অক্টোবর ২০১৭



১।    অদ্য ১৭ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০ মিনিট হতে ১০টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২৯/৫-এস এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার মালুপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শৈলমারী বিওপি কমান্ডার নায়েব সুবেদার কৃষ্ণপদ ভৌমিক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের খানজিপুর ক্যাম্প কমান্ডার এএসআই কাজল চক্রবর্তী।
২।    অদ্য ১৭ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার তালতলা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার খায়রুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দার কুমার।
৩।    অদ্য ১৭ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জাহাংগীর আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি অজয় কুমার।
৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।