Pages

Tuesday, October 24, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ ০১ জন আসামী আটক ২৫ অক্টোবর ২০১৭



১।   গত ২৪ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া তমালতলা নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আনারুল ইসলাম (৪৮), পিতা-মৃত আবু বক্কর মন্ডল, গ্রাম-আকন্দবাড়ীয়া তমালতলা, ডাকঘর-বেগমপুর থানা+জেলা-চুয়াডাংগা) ১৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০০০/- (ছয় হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে চুয়াডাংগা সদর থানায় সোর্পদ করতঃ বর্ণিত আসামীর বিরুদ্ধে হাবিলদার মোঃ আশানুল হক বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

২।   গত ২৪ অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রীজের পার্শ্বে হতে ১৭৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭১,২০০/- (একাত্তর হাজার দুইশত) টাকা মাত্র।

৩। উপরে উল্লেখিত আটককৃত ১৯৩ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মুল্য ৭৭,২০০/- (সাতাত্তর হাজার দুইশত) টাকা মাত্র।