অদ্য ১০
অক্টোবর ২০১৫ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে বিকাল ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা আইসিপি সম্মেলন কেন্দ্রে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়, প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি
এর পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক এস
এম মনিরুজ্জামান বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরেশ
কুমার । বর্ণিত পতাকা বৈঠকে ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, কাঁটা তারের বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে বর্ণিত বৈঠকে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে সৌজন্য মূলক পতাকা বৈঠক শেষ হয়।