Pages

Friday, October 9, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১০ অক্টোবর ২০১৫



১।   অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১২১-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় পশ্চিমপাড়া নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পাখিউড়া ক্যাম্প কমান্ডার এসি নবীন ইয়াদব ।
২।   অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৩/৬-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্প কমান্ডার এসআই একে দোবে ।
৩।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।