Pages

Friday, October 9, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১০ অক্টোবর ২০১৫


অদ্য ১০ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাজিরাকোনা মসজিদপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ ।বর্ণিত সভায় মোঃ খায়রুল হাসান ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মোঃ আমির হামজা সহকারী শিক্ষক নাজিরাকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ নুর হোসেন ইমাম নাজিরাকোনা মসজিদ বক্তব্য দেন। উক্ত সভায় ৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।