Pages

Friday, October 2, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০২ অক্টোবর ২০১৫



১।   অদ্য ০২ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর ফার্ম নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর রমেশ চন্দ্র।

২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।