Pages

Thursday, October 1, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০২ অক্টোবর ২০১৫



১। অদ্য ০২ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের উত্তরপাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ০২ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৩। অদ্য ০২ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,২০০/-(পঁচিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭২,৩০০/-(বাহাত্তর হাজার তিনশত)টাকা মাত্র।