Pages

Monday, October 5, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৫ অক্টোবর ২০১৫



অদ্য ০৫ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০মিনিট হতে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জীবননগর বিওপি নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জীবননগর বিওপির হাবিলদার মোঃ আবুল কালাম, হাবিলদার মোঃ আবুল বাশার । বর্ণিত সভায় মোঃ আফতাব হোসেন পৌর কমিশনার ৯নং ওয়ার্ড বক্তব্য দেন । উক্ত সভায় ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।