১। অদ্য ০৫ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জয়নগর গ্রামের জয়নগর গোরস্থান হতে ০১জন ধৃত আসামী {মোঃ সামছুল হক(৩৫),
পিতা-মৃত খলিল মোল্লা, গ্রাম-জয়নগর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-
চুয়াডাংগা} ০২জন পলাতক আসামী {১। মোঃ আজাদ (৩৮) পিতা-হারান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর
২। মোঃ পুটি বাবু (২৬) পিতা-ইউনুছ, গ্রাম-জয়নগর উভয়ের পোষ্ট-দর্শনা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা
থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
২। অদ্য ০৫ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হইবুতপুর গ্রামের হইবুতপুর মাঠ হতে ১০৮ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৩,২০০/-(তেতাল্লিশ হাজার
দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ০৫ অক্টোবর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর ঈদগাহ মাঠের সামনে হতে ০১জন ধৃত
আসামীসহ {মোঃ শহিদুল ইসলাম(৩৬), পিতা-আক্কাস আলী বিশ্বাস, গ্রাম-চাকুলিয়া,
থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা} ভারতীয় রুপি ৫০,০০০ x ১.২৩=৬১,৭২৮/- টাকা
বাংলাদেশী এবং ০১ টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৬,৭২৮/-(ছেষট্টি
হাজার সাতশত আঠাশ)টাকা মাত্র। আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করার
কার্যক্রম প্রক্রিয়াধীন ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,২৪,৩২৮/-(এক
লক্ষ চব্বিশ হাজার তিনশত আঠাশ)টাকা মাত্র।

