Pages

Wednesday, October 5, 2016

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত জনসচেতনতা মূলক সভা ০৬ অক্টোবর ২০১৬


অদ্য ০৬ অক্টোবর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিট হতে ০৯ টা  ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে  সীমান্ত অতিক্রম, নারী ও শিশু পাচাররোধ, মাদক দ্রব্যের কুফল, বর্তমান দেশের সার্বিক নিরাপত্তা সম্পকিত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত জনসচেতনতা মূলক সভায় এ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন। এছাড়াও বর্ণিত জনসচেতনতা মূলক সভায় মোঃ আব্দুল হান্নান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উথুলী ইউনিয়ন পরিষদ, মোঃ আবু জাফর (পল্লি চিকিৎসক), স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।