১। অদ্য ০৮
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা
রাস্তার উপর হতে হতে ৩৭০ টি মতি জর্দ্দা, ৩৪৮ টি চমন বাহার জর্দ্দা, ৪৯৬ কেজি
চা-পাতা এবং ১৯০ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,০০,৮৮০/-(চার
লক্ষ আটশত আশি) টাকা মাত্র।
২। অদ্য ০৮
অক্টোবর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরের
আটককৃত ৩৭০ টি মতি জর্দ্দা, ৩৪৮ টি চমন বাহার জর্দ্দা, ৪৯৬ কেজি চা-পাতা এবং ১৯০
কেজি পলিথিন এবং ৬০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৪,২৪,৮৮০/-(চার লক্ষ চব্বিশ
হাজার আটশত আশি) টাকা মাত্র।

