১। অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৮/১-এস
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার কুলুপাড়া নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর
কোম্পানী কমান্ডার এসআই প্রতাপ রাম।
২। অদ্য ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ
আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩০-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ
জেলার মহেশপুর থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি
কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাবুদ হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার এসআই রাহুল।
৩। অদ্য ১০ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা
বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর
পিলমন হ্যারেঞ্জ।
৪। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

